সাহায্যের অবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র নয় বছরের শিশু মো. রায়হান দীর্ঘদিন ব্লাড ক্যানসারে আক্রান্ত। তার বাবা নীলফামারীর ডিমলা উপজেলার সাজজান গ্রামের মো. আনছারুল। রায়হান নীলফামারীর সাজজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর মেধাবী ছাত্র। বতর্মানে সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সাধীন। তার চিকিত্সায় প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু তার দরিদ্র বাবার পক্ষে এই বিপুল অঙ্কের ব্যয় মেটানো সম্ভব নয়। তাই তার বাবা ছেলের জীবন বাঁচাতে সবার কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: আজিজুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর-৩১০০৭২৩২৪, জনতা ব্যাংক, বাংলামোটর শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।