সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামান্না ইসলাম
রংপুর জেলার হারাগাছ পৌরসভার সারাই বালারঘাট পশ্চিমপাড়া গ্রামের তারিফুল ইসলামের মেয়ে কলেজছাত্রী তামান্না ইসলামের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে।
কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন প্রায় ১০ লাখ টাকা। কিন্তু তাঁর দরিদ্র বাবার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই দেশের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তামান্নার বাবা। তামান্না এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এ বছর হারাগাছ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। কিন্তু অসুস্থতার কারণে উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য ভর্তি হতে পারছেন না।
তামান্নাকে সাহায্য পাঠানোর ঠিকানা: তামান্না ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর ০০২০৯৪০৫৪, সোনালী ব্যাংক, হারাগাছ শাখা, রংপুর।