সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃন্দ রানী দাস
গৃহবধূ বৃন্দ রানী দাসের দুটি কিডনিই অকেজো হয়ে গেছে। ইতিমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে তাঁর পরিবার। ধারদেনার পাশাপাশি বিক্রি করতে হয়েছে জমিজমা, ভিটেমাটি। চিকিৎসকেরা জানিয়েছেন, অবিলম্বে বৃন্দ রানীর কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন। অন্যথায় তাঁকে বাঁচানো অসম্ভব। কিডনি প্রতিস্থাপনসহ আনুষঙ্গিক চিকিৎসা ব্যয় পড়বে প্রায় ২০ লাখ টাকা। কিন্তু নিম্ন বেতনভুক্ত তাঁর চাকরিজীবী স্বামীর পক্ষে এই খরচ জোগাড় করা সম্ভব নয়। তাই সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের আর্থিক সহায়তা কামনা করেছেন এই গৃহবধূ। সাহায্য পাঠানোর ঠিকানা: জয়দেব কুমার দাস, হিসাব নম্বর: ১০১১০৩০৩১৭৮৩৮, ডাচ্-বাংলা ব্যাংক, দিলকুশা আঞ্চলিক শাখা, মতিঝিল, ঢাকা। বিজ্ঞপ্তি।