সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুদ পারভেজ
রাজধানীর মিরপুরের বাসিন্দা মাসুদ পারভেজের (২৪) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, দ্রুত পারভেজের কিডনি প্রতিস্থাপন করতে হবে। ইতিমধ্যে তাঁর স্নেহময়ী বোন নিজের একটি কিডনি দিতে সম্মত হয়েছেন। এখন ভাইবোনের অস্ত্রোপচার, ভাইয়ের কিডনি প্রতিস্থাপন ও আনুষঙ্গিক চিকিৎসায় বিপুল অর্থের প্রয়োজন। কিন্তু মা, তিন বোন ও এক ভাইয়ের দরিদ্র এই পরিবারের পক্ষে এ অর্থের জোগান দেওয়া সম্ভব হচ্ছে না। পরিবারের অভিভাবক বাবাও তাঁদের বেঁচে নেই। তাই পারভেজকে বাঁচাতে সমাজের সুহৃদ ও বিত্তশালী লোকদের সহায়তা চেয়েছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: তাসলিমা বেগম, হিসাব নম্বর ১১৫.১৫১.০০১৩৪০৬, ডাচ্-বাংলা ব্যাংক, মিরপুর-১, ঢাকা। বিজ্ঞপ্তি।