সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. ইয়ামিন
সাড়ে পাঁচ বছর বয়সী শিশু মো. ইয়ামিনের হার্টে ছিদ্র ধরা পড়েছে। তার বাবা মো. তানভীর আহমেদ নোয়াখালীর বেগমগঞ্জের আবদুল্লাহপুর গ্রামের বাসিন্দা। ইয়ামিন বর্তমানে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার দ্রুত ওপেন হার্ট সার্জারি প্রয়োজন। অস্ত্রোপচার ও আনুষঙ্গিক চিকিৎসাব্যয় বাবদ প্রয়োজন হবে প্রায় দুই লাখ টাকা। শিশুটির বাবা একটি বেসরকারি সংস্থায় চাকরি করলেও বর্তমানে বেকার। এ অবস্থায় এই চিকিৎসাব্যয় বহন করা শিশুটির পরিবারের পক্ষে সম্ভব না। তাই তার চিকিৎসায় সমাজের দানশীল ও হৃদয়বান মানুষের আর্থিক সহায়তা কামনা করেছে পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. তানভীর আহমেদ, হিসাব নম্বর: ১৪৭১০৩৭১৫২৫, ডাচ্-বাংলা ব্যাংক, বসুন্ধরা শাখা। বিজ্ঞপ্তি।