সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. মাসুদ রানা
রাজধানীর মগবাজারের নয়াটোলার মো. মাসুদ রানার (৩০) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। শারীরিক দুর্বলতার কারণে তিনি কোনো কাজ করতে পারেন না। বর্তমানে তিনি বারডেম হাসপাতালের ট্রান্সপ্লান্ট কো-অর্ডিনেটর গুলজার হোসেনের কাছে চিকিৎসাধীন। চিকিৎসক জানিয়েছেন, তাঁকে বাঁচাতে দ্রুত কিডনি ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন। বর্তমানে তাঁর চিকিৎসায় নয় লাখ টাকা প্রয়োজন। মাসুদ রানার বাবা ক্ষুদ্র ব্যবসায়ী। ইতিমধ্যে ছেলের চিকিৎসার ব্যয় মেটাতে তিনি প্রায় নিঃস্ব। তাঁর পক্ষে এই ব্যয় বহন অসম্ভব। তাই সমাজের বিত্তবান মানুষের কাছে তিনি সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. তাসবীর সরদার, হিসাব নম্বর: ০০১১-১৩১০০৫৪০৬০, ন্যাশনাল ক্রেডি অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, মগবাজার শাখা। বিজ্ঞপ্তি।