সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারজানা আক্তার
পাঁচ বছরের শিশু ফারজানা আক্তার দুরারোগ্য ব্লাড ক্যানসারে আক্রান্ত। গত ফেব্রুয়ারিতে এই রোগ ধরা পড়ার পর তার পড়ালেখা এখন বন্ধ। শেরপুরের কবি নজরুল পাবলিক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী সে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক আফিকুল ইসলামের অধীনে তার চিকিৎসা চলছে। মেয়েটির বাবা শেরপুর সদর উপজেলার নয়াপাড়া লসমানপুর গ্রামের মো. ফারুক হোসেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ফারজানাকে সুস্থ করে তুলতে পাঁচ লক্ষাধিক টাকার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। কিন্তু এই চিকিৎসার ব্যয় মেটানো তার বাবার পক্ষে সম্ভব নয়। তাই সমাজের দানশীল ও হৃদয়বান মানুষের সহায়তা কামনা করেছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. ফারুক হোসেন, সঞ্চয়ী হিসাব-৪৭২৫, পূবালী ব্যাংক, শেরপুর শাখা, শেরপুর। বিজ্ঞপ্তি।