সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুমাইয়া আক্তার
পাঁচ বছর বয়সী শিশু সুমাইয়া আক্তার দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত। তার বাবা গাজীপুরের শ্রীপুরের শোহাদিয়া গ্রামের মো. দিদার মিয়া। দেড় বছর ধরে ক্যানসারে ভুগছে সুমাইয়া। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক চৌধুরী ইয়াকুব জামানের অধীন চিকিৎসাধীন সে। শিশুটির চিকিৎসার জন্য প্রায় আড়াই লাখ টাকা প্রয়োজন। কিন্তু তার দিনমজুর বাবার পক্ষে এই চিকিৎসা খরচ জোগাড় করা সম্ভব নয়। এই অবস্থায় সমাজের দানশীল ও সুহৃদ মানুষের আর্থিক সহায়তায় জীবন বাঁচতে পারে মেয়েটির। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. দিদার মিয়া, হিসাব নম্বর-১২৩৫৪, অগ্রণী ব্যাংক, বরমী বাজার শাখা, শ্রীপুর, গাজীপুর। বিজ্ঞপ্তি।