সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. রাসেল
ফুটবলার মো. রাসেল (২৩) মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত। তিনি ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির একজন নিবন্ধিত খেলোয়াড়। রাজধানীর পল্লবী এলাকার (সেকশন-১২, ব্লক-ডি, লাইন-১৯, বাসা-৫৭) বাসিন্দা মো. বাবু তাঁর বাবা। দুরারোগ্য এ ব্যাধিতে আক্রান্ত হয়ে বর্তমানে ভারতের টাটা মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন রাসেল। তাঁর চিকিৎসায় এখনো প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু এই চিকিৎসা ব্যয় মেটানো তাঁর বাবার পক্ষে সম্ভব হচ্ছে না। সমাজের দানশীল ও হৃদয়বান মানুষের সহায়তাই এখন রাসেলকে সুস্থ করে তুলতে পারে। সাহায্য পাঠানোর ঠিকানা: রহিম বক্স, হিসাব নম্বর-২১১.১০১.৮৯২৬৪, ডাচ্-বাংলা ব্যাংক, পল্লবী শাখা। বিজ্ঞপ্তি।