সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. শামীম হোসেন
সরকারি কবি নজরুল কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মো. শামীম হোসেন মস্তিষ্কের টিউমারে আক্রান্ত। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানান, তাঁর দ্রুত অস্ত্রোপচার করা প্রয়োজন। কিন্তু দরিদ্র পরিবারের ছেলে শামীম এত দিন নিজের টিউশনির টাকায় পড়ালেখার খরচ মিটিয়ে মাকে নিয়ে সংসার চালিয়ে আসছিল। আকস্মিক অসুস্থতায় শামীম ও তাঁর মা এখন দিশেহারা। অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় টাকা তাঁদের পক্ষে জোগাড় করা অসম্ভব। সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের সহায়তাই হয়তো পারে শামীমকে সুস্থ জীবনে ফিরিয়ে দিয়ে মায়ের মুখে হাসি ফোটাতে। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. নবী হোসেন, হিসাব নম্বর ১১৯.১০১.৩৬৪৯৯৭, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। বিজ্ঞপ্তি।