সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবুল আক্তার
দরিদ্র কৃষক বাবার ছেলে বাবুল আক্তারের (৩৪) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তাঁর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ঘিওন গ্রামে। ইতিমধ্যে তাঁর চিকিৎসাব্যয় মেটাতে গিয়ে জায়গা-জমি বিক্রি করে নিঃস্ব হয়ে গেছে পরিবার। শিগগিরই কিডনি প্রতিস্থাপন না করলে তাঁকে বাঁচানো যাবে না বলে জানিয়েছেন চিকিৎসকেরা। কিডনি প্রতিস্থাপনসহ তাঁর আনুষঙ্গিক চিকিৎসায় প্রয়োজন প্রায় ২০ লাখ টাকা। বাবুলের সহায়-সম্বলহীন পরিবারের পক্ষে এই অর্থের জোগাড় করা সম্ভব নয়। তাই সমাজের দানশীল ও বিত্তবান ব্যক্তিদের আর্থিক সহায়তা কামনা করেছে পরিবারটি। সাহায্য পাঠানোর ঠিকানা: বাবুল আক্তার, সঞ্চয়ী হিসাব নম্বর ৯৮৪৮, জনতা ব্যাংক, নাচোল শাখা, চাঁপাইনবাবগঞ্জ। বিজ্ঞপ্তি।