সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু তাজনাহার আক্তার সুমি (১৪) তিন বছর বয়স থেকে জটিল থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। তার বাবা নোয়াখালীর সেনবাগ পৌরসভার মো. জাফর উল্লাহ একজন পত্রিকা বিক্রেতা। ছয় সদস্যের সংসার চালিয়ে দীর্ঘ ১১ বছর ধরে মেয়ের ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে তিনি এখন নিঃস্ব। অর্থাভাবে তার চিকিৎসা এখন বন্ধ হওয়ার উপক্রম। বর্তমানে সে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। চিকিৎসকেরা জানান, তার দ্রুত অস্ত্রোপচার করতে হবে। কিন্তু এর জন্য প্রয়োজনীয় ব্যয় মেটানো তার অসহায় বাবার পক্ষে আর সম্ভব নয়। তাই সমাজের হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের সহায়তা চেয়েছেন জাফর উল্লাহ। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. জাফর উল্লাহ, সঞ্চয়ী হিসাব নম্বর: এমএসএ ৯২২৬, ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়। বিজ্ঞপ্তি।