সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাফিউল রিফাত
মির্জাপুর ক্যাডেট কলেজের সাবেক ক্যাডেট ও আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র শাফিউল রিফাতের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। মমতাময়ী মা তাঁর জন্য একটি কিডনি দিতে সম্মত হয়েছেন। কিন্তু সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের জন্য প্রায় ৬৫ লাখ টাকার প্রয়োজন। ইতিমধ্যে শাফিউলের চিকিৎসায় তাঁর পরিবারের প্রায় ৪০ লাখ টাকা খরচ হয়ে গেছে। এ অবস্থায় সবার সহযোগিতার প্রত্যাশী ছেলেটির পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: কর্নেল শাহাদত হোসেন শিকদার, হিসাব নম্বর-৭০০২-০৩১১০৪৭০২৮, ট্রাস্ট ব্যাংক, প্রিন্সিপাল শাখা, ক্যান্টনমেন্ট, ঢাকা। বিজ্ঞপ্তি।