সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র দুই বছরের অবুঝ শিশু রাফিউল ইসলাম দুরারোগ্য হিসটোসাইটিসে আক্রান্ত। বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শিশু হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগে চিকিৎসাধীন। তার বাবা সিরাজগঞ্জের শাহজাদপুরের বাসিন্দা মো. গাজিউর রহমান একজন সাধারণ নিরাপত্তাকর্মী। ছেলের চিকিৎসায় সহায়সম্বল বিক্রি করে ইতিমধ্যে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। শিশুটির চিকিৎসায় সপ্তাহে প্রায় ১০ হাজার টাকার প্রয়োজন। তাকে বাঁচাতে হলে আরও তিন-চার বছর চিকিৎসা অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এ অবস্থায় রাফিউলের পরিবার সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে আর্থিক সহায়তার প্রত্যাশী। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. গাজিউর রহমান, ইসলামী ব্যাংক, ঈশ্বরদী শাখা, পাবনা। সঞ্চয়ী হিসাব নম্বর-১১৮১১। বিজ্ঞপ্তি।