সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীনা দাশ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উচ্চমান সহকারী বীনা দাশ (৫৪) ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত। রাজধানীর মিরপুরের ডেলটা মেডিকেল কলেজ ও হাসপাতালে বর্তমানে তাঁর কেমোথেরাপি চলছে। চিকিৎসার ব্যয় মেটাতে ইতিমধ্যেই তাঁর যাবতীয় সঞ্চয় প্রায় ১২ লাখ টাকা শেষ হয়ে গেছে। তাঁর স্বামী নেই। ছেলে স্নাতকোত্তরের (মাস্টার্স) শিক্ষার্থী। এখনো তাঁর ছয়টি কেমোথেরাপির জন্য কমপক্ষে ছয় লাখ টাকার প্রয়োজন। সহায়-সম্বলহীন অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে তিনি সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: বীনা দাশ, হিসাব নম্বর: ০০২০৪৩০৯৬, জনতা ব্যাংক লিমিটেড, নবাব আবদুল গণি রোড শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।