মো. রাশেদুল হাসান জটিল ওরাল হিউম্যানজিউমা রোগে আক্রান্ত। তাঁর বাবা রাঙামাটির কাপ্তাইয়ের ফরেস্ট কলোনি গ্রামের বাসিন্দা মো. খলিলুর রহমান। দেশে দুরারোগ্য এই ব্যাধির সুচিকিৎসার ব্যবস্থা না থাকায় রাশেদুলকে ভারতের ভেলোর ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাকালে থেরাপি দেওয়ার সময় দুর্ভাগ্যবশত রাশেদুলের জিহ্বা ফেটে যায়। এতে তাঁর অস্ত্রোপচার করা হয়। তাঁকে আরও কয়েকটি ধাপে থেরাপি দেওয়া প্রয়োজন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এর জন্য দরকার প্রায় পাঁচ লাখ টাকা। কিন্তু রাশেদুলের চিকিৎসা চালাতে গিয়ে তাঁর বাবা এরই মধ্যে নিঃস্ব হয়ে পড়েছেন। এ অবস্থায় ছেলেকে বাঁচাতে সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের সহায়তা কামনা করেছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. খলিলুর রহমান, সঞ্চয়ী হিসাব-৮৩২০, অগ্রণী ব্যাংক, কাপ্তাই শাখা। বিজ্ঞপ্তি।