সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছরের শিশুসন্তানের জননী গৃহবধূ জেসমিনের (১৯) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। বর্তমানে বাংলাদেশ কিডনি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন, বাঁচাতে হলে তাঁর দ্রুত কিডনি সংযোজন করার প্রয়োজন। এর জন্য দরকার ১৫ থেকে ২০ লাখ টাকা। তাঁর স্বামী ঢাকার মোহাম্মদপুরের কাটাশুর এলাকার বাসিন্দা মো. রাসেল একজন দিনমজুর। তাঁর পক্ষে স্ত্রীর এই বিপুল পরিমাণ চিকিৎসা খরচ জোগাড় করা অসম্ভব। তাই সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের আর্থিক সহায়তা কামনা করেছেন দরিদ্র রাসেল। সাহায্য পাঠানোর ঠিকানা: জেসমিন, হিসাব নম্বর-২০৫.০২০.৯০২.০৩৩.৭৪৫.০২, ইসলামী ব্যাংক, শ্যামলী শাখা। বিজ্ঞপ্তি।