সাহায্যের আবেদন
সৈয়দা মেহেরুন নাহার গৃহবধূ সৈয়দা মেহেরুন নাহার দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত। তাঁর স্বামী ঢাকার সবুজবাগ এলাকার বাসিন্দা কাজী নজরুল ইসলাম। প্রতি সপ্তাহে মেহেরুন নাহারের কেমোথেরাপি নিতে হয়। প্রতিটি কেমোথেরাপিতে খরচ ২০ হাজার টাকা। চিকিৎসকেরা জানিয়েছেন, সুস্থ হতে মেহেরুন নাহারের চিকিৎসা অব্যাহত রাখতে হবে। এতে এখনো প্রয়োজন প্রায় ৮ লাখ টাকা। কিন্তু দীর্ঘদিন স্ত্রীর ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন নজরুল ইসলাম। তাঁদের ৬ ও ১২ বছরের দুটি শিশুসন্তান রয়েছে। এই শিশু দুটির দিকে তাকিয়ে সমাজের হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের প্রতি স্ত্রীর চিকিৎসায় আর্থিক সহায়তা কামনা করেছেন নজরুল ইসলাম। সাহায্য পাঠানোর ঠিকানা: সৈয়দা মেহেরুন নাহার, হিসাব নম্বর ২৬১.১৩৭.২৩৩.৭০০১, সিটি ব্যাংক, বৈদেশিক বাণিজ্য শাখা, ২৭ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০। বিজ্ঞপ্তি।