সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল ওহাব
নোয়াখালীর সেনবাগের বাসিন্দা আবদুল ওহাব (৩৫), পিতা মৃত রমজান আলী, দুরারোগ্য লিভার সিরোসিসে আক্রান্ত। পাঁচ বছর ধরে তিনি এই রোগের সঙ্গে লড়াই করছেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেও বর্তমানে তিনি কাজ করতে অক্ষম। তিনি এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যকৃৎ বিভাগের অধ্যাপক সেলিমুর রহমানের কাছে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর সুচিকিৎসার জন্য ভারত বা সিঙ্গাপুরে নিয়ে যকৃৎ প্রতিস্থাপন করা প্রয়োজন। এ জন্য ব্যয় হবে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা। কিন্তু আবদুল ওহাবের দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসার এই ব্যয় বহন করা অসম্ভব। তাই তাঁর পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাজে সাহায্যের আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: আবুল হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর: ০৪৪১২৩৪০৬৭৫০৪, সোনালী ব্যাংক লি., কাকরাইল শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।