সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজিৎ কীর্তনিয়া
বিশ্বজিৎ কীর্তনিয়ার (৩২) দুটি কিডনিই বিকল হয়ে পড়েছে। তিনি নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ি-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বাড়ি লোহাগড়া উপজেলার রায়গ্রামে। সম্প্রতি ঢাকার একটি হাসপাতাল ও কলকাতার আরটিআইআইসিএস হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর এ রোগ ধরা পড়ে। বর্তমানে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে সপ্তাহে দুবার ডায়ালাইসিস করতে হচ্ছে তাঁর। চিকিৎসায় এরই মধ্যে প্রায় আট লাখ টাকা খরচ হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে সুস্থ করে তুলতে অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। কিন্তু তাঁর পরিবারের পক্ষে আর চিকিৎসার ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না। তাই সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের সহায়তাপ্রত্যাশী তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা : বিশ্বজিৎ কীর্তনিয়া, সঞ্চয়ী হিসাব-টি-৯৯৯০১৬৩২৭, সোনালী ব্যাংক, কালিয়া শাখা, নড়াইল।