সাহায্যের আবেদন
আবু মোহাম্মদ ছালেহ্
রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের চিকিৎসা কর্মকর্তা আবু মোহাম্মদ ছালেহ্ জটিল হেপাটাইটিস-সি ভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ রোগের চিকিৎসা বাবদ এরই মধ্যে তাঁর ১০ লাখ টাকা খরচ হয়েছে। বর্তমানে প্রতি মাসে আরও প্রায় ৩৫ হাজার টাকা চিকিৎসাব্যয় করতে হচ্ছে তাঁর। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর লিভার প্রতিস্থাপন করা প্রয়োজন। এ জন্য দরকার ৫০ থেকে ৬০ লাখ টাকা। সহায়-সম্বল শেষ করে এত দিন চিকিৎসা খরচ চালিয়ে এলেও তাঁর পক্ষে এখন আর এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই নিজের জীবন বাঁচাতে সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তি ও দাতা সংস্থাগুলোর প্রতি সহায়তার অনুরোধ জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: ডা. আবু মোহাম্মদ ছালেহ্, হিসাব নম্বর-২৩১.১৩৩.২১০.৪০০১, সিটি ব্যাংক, মৌচাক শাখা, ঢাকা। বিকাশ নম্বর-০১৯১২৯০৩০৩২। বিজ্ঞপ্তি।