সাহায্যের আবেদন
মোসাম্মাৎ সানু বেগম
গৃহবধূ মোসাম্মাৎ সানু বেগমের (৪৫) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। ক্ষুদ্র ব্যবসায়ী স্বামী মো. ইউনুছ হাওলাদার লোকসানের মুখে সম্প্রতি ব্যবসা বন্ধ করে দিয়েছেন। বড় ছেলের টিউশনির টাকাতেই খেয়ে-না খেয়ে তাঁদের সংসার চলছে। স্ত্রীর ডায়ালাইসিসে প্রতি সপ্তাহে আট হাজার টাকা এবং ওষুধ ও অন্যান্য ব্যয় বাবদ মাসে প্রায় ৪০ হাজার টাকা খরচ হচ্ছে মো. ইউনুছের। এই ব্যয় মেটাতে গিয়ে এরই মধ্যে সহায়সম্বল বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। সানু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানান, তাঁর কিডনি প্রতিস্থাপন করতে হবে। এ জন্য দরকার কয়েক লাখ টাকার। স্ত্রীকে বাঁচাতে তাই সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তি এবং দাতা সংস্থার সহায়তা প্রত্যাশা করেছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. ইউনুছ হাওলাদার, সঞ্চয়ী হিসাব নম্বর: ২৫৮৬১, ইসলামী ব্যাংক, মৌচাক শাখা।
বিজ্ঞপ্তি।