সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামিয়া
দেড় বছরের শিশু সামিয়ার হৃদ্যন্ত্রে ছিদ্র ধরা পড়েছে। তা ছাড়া তার ফুসফুসের সঙ্গে সংযুক্ত শিরা-উপশিরাগুলোও অত্যন্ত সরু। এতে বহুমুখী সমস্যায় আক্রান্ত সে। মাঝেমধ্যে চেতনাও হারিয়ে ফেলছে। বর্তমানে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে শিশুটি। চিকিৎসকেরা জানান, বাঁচাতে হলে তার হৃদ্যন্ত্র ও ফুসফুসে অস্ত্রোপচার করতে হবে। এর জন্য দরকার প্রায় চার লাখ টাকা। শিশুটির দরিদ্র বাবা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বাসিন্দা মো. সাইফুল্লাহ অনেক কষ্টে দুই লাখ টাকা জোগাড় করে তা তার চিকিৎসার পেছনে খরচ করে ফেলেছেন। অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় ওই অর্থ তিনি আর সংগ্রহ করতে পারছেন না। তাই শিশুটিকে বাঁচাতে সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের আন্তরিক সহায়তা কামনা করেছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ নম্বর-০১৮৭২-৩২১১১৫ অথবা ০১৮৭২-৩২১১১৫ + ১৮ (ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং)। বিজ্ঞপ্তি।