সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেকুন নাহার
মাত্র পাঁচ মাসের শিশু সাবেকুন নাহারের হৃদ্যন্ত্রে তিনটি ছিদ্র ধরা পড়েছে। বর্তমানে সে ঢাকা শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি। গত মার্চের মাঝামাঝি অসুস্থ হয়ে পড়ে সে। এখন পর্যন্ত শিশুটির চিকিৎসায় বহু কষ্টে দুই লাখ টাকা জোগাড় করে তা শেষ করে ফেলেছে তার পরিবার। চিকিৎসকেরা জানান, বাঁচাতে হলে অবিলম্বে দেশের বাইরে নিয়ে তার অস্ত্রোপচার করাতে হবে। এ জন্য প্রয়োজন অন্তত পাঁচ লাখ টাকা। কিন্তু এই বিপুল অর্থ সংগ্রহ করতে পারছে না দরিদ্র পরিবারটি। তাই একমাত্র মেয়েকে বাঁচাতে সমাজের দানশীল ব্যক্তি ও সংস্থার প্রতি সহায়তা কামনা করেছেন বরগুনার কালাইমুদাফাত গ্রামের গৃহবধূ মোসাম্মাৎ নাজমুন নাহার। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. হারুন অর রশিদ, এসবি হিসাব নম্বর-২৭৮৮, ইসলামী ব্যাংক, রমনা শাখা। বিজ্ঞপ্তি।