সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকতারুজ্জামান
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামের আকতারুজ্জামানের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। তাঁর চিকিৎসার জন্য প্রায় চার লাখ টাকা দরকার। তিনি একজন সামান্য বেতনের পোস্ট মাস্টার। গ্রামে তিন কাঠার বসতবাড়ি ছাড়া তাঁর আর কোনো আশ্রয় নেই। এত টাকা জোগাড় করার ক্ষমতা তাঁর নেই। তাই তিনি দেশের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। আকতারুজ্জামানকে সহযোগিতা পাঠানোর ঠিকানা: আকতারুজ্জামান, সঞ্চয়ী হিসাব নম্বর ১৮০৭৭৪, রূপালী ব্যাংক, সদর রোড, করপোরেট শাখা, বরিশাল। অথবা, সঞ্চয়ী হিসাব নম্বর ৪৫৯৮২, ইসলামী ব্যাংক, বরিশাল শাখা। বিজ্ঞপ্তি।