সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষষ্ঠ শ্রেণির ছাত্রী মিলি আকতার (১৩) বোন ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তার একটি হাত কেটে ফেলতে হয়েছে। দুই মাসে তার চিকিৎসা বাবদ খরচ হয়েছে পাঁচ লাখ টাকা। বাবা মো. মিলন আকতার তাঁর সহায়সম্বল বিক্রি ও ধারদেনা করে এ খরচ মিটিয়েছেন। চিকিৎসকেরা জানান, মেয়েটিকে ১২টি কেমোথেরাপি দিতে হবে। প্রতি কেমোথেরাপিতে খরচ পড়বে ৩১ হাজার টাকা। মোট হিসাবে প্রায় চার লাখ টাকা। কিন্তু এই ব্যয় মেটাতে পারছেন না তার বাবা। মেয়েটিকে বাঁচাতে ও তার একটি কৃত্রিম হাতের জন্য সমাজের দানশীল ব্যক্তি ও দাতা প্রতিষ্ঠানের সহায়তা প্রত্যাশী অসহায় মিলন আকতার। সাহায্য পাঠানোর ঠিকানা: মিলন আকতার, হিসাব নম্বর ১৭২.১০৩.০০০.৫৮০৬, ডাচ্-বাংলা ব্যাংক, দিনাজপুর শাখা। বিকাশ নম্বর ০১৭২৫২৪৩৯৩১। বিজ্ঞপ্তি।