সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিমুল দে
শিমুল দে (২২) গত জানুয়ারি থেকে গুরুতর অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে (অস্থিমজ্জা ও রক্তকণা-সংক্রান্ত রোগ) আক্রান্ত। তাঁর বাবা একজন গাড়িচালক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিছুদিন চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে তিনি ভারতের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন। ছেলেটির চিকিৎসায় বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন। কিন্তু এই অর্থ তাঁর দরিদ্র পরিবারের পক্ষে মেটানো সম্ভব হচ্ছে না। তাই ছেলেকে বাঁচাতে সমাজের দানশীল ও সহৃদয় ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তাঁর মা-বাবা। সাহায্য পাঠানোর ঠিকানা: রিংকু রানী দে, হিসাব নম্বর-০৭১.০৩১.০০১.৪৫৫৭, এনসিসি ব্যাংক, কামাল বাজার শাখা, কালুরঘাট, চট্টগ্রাম এবং সন্তোষ কুমার দে, সঞ্চয়ী হিসাব-৭৪৯৬, ইসলামী ব্যাংক, বহদ্দারহাট শাখা, চট্টগ্রাম। বিকাশ নম্বর-০১৯২৫১৩৬০৯৬। বিজ্ঞপ্তি।