সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. আলিম শিকদার
রাজধানীর হাজি আশরাফ আলী হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. আলিম শিকদার (১৩) দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত। বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) চিকিৎসাধীন সে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার চিকিৎসায় ৮ থেকে ১০ লাখ টাকা প্রয়োজন। শিশুটির বাবা একজন কৃষক। শিশুটির চিকিৎসার পেছনে এই বিপুল পরিমাণ ব্যয় মেটানোর সামর্থ্য দরিদ্র কৃষক পরিবারটির নেই। এ অবস্থায় শিশুটির জীবন বাঁচাতে সমাজের দানশীল ও সহৃদয় ব্যক্তিদের আর্থিক সহায়তা কামনা করেছেন তার ভাই মো. সাইফুল ইসলাম। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. সাইফুল ইসলাম, হিসাব নম্বর-০২০.০০০.৪৩৮.০২৩২, অগ্রণী ব্যাংক, শেওড়াপাড়া শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।