সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. বাচ্চু (৩২) দীর্ঘদিন ধরে হৃদ্রোগে আক্রান্ত। তাঁর বাবা লক্ষ্মীপুরের রামগতির সবুজ গ্রামের বাসিন্দা নূরুল ইসলাম। বাচ্চু বর্তমানে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানান, তাঁর ভাল্ভ প্রতিস্থাপন করতে হবে। এর জন্য প্রয়োজন প্রায় দুই লাখ টাকা। কিন্তু তাঁর দরিদ্র কৃষক পরিবারের পক্ষে এই চিকিৎসা ব্যয় মেটানো সম্ভব নয়। তাই বাচ্চুর জীবন রক্ষায় সমাজের দানশীল ও সহৃদয় ব্যক্তিদের প্রতি আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. নজরুল ইসলাম, হিসাব নম্বর ০৩০.২১২.১০০.০০৩.২৫১, মার্কেন্টাইল ব্যাংক, আমিশাপাড়া শাখা, নোয়াখালী। বিজ্ঞপ্তি।