সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকতার জাহান
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বয়রাকান্দি গ্রামে স্বামীকে নিয়ে সুখের সংসার ছিল আকতার জাহানের। দুই বছর আগে সেই ঘর যায় যমুনার গর্ভে। পরে আকতার হৃদ্রোগে আক্রান্ত হন। দুই বছর ধরে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক শিবলী হায়দারের কাছে চিকিৎসা নিচ্ছেন। কয়েক দিন আগে পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে আকতারের হৃৎপিণ্ডের দুটো ভাল্বই নষ্ট হয়ে গেছে। তাঁকে শিগগির উন্নত চিকিৎসা দিতে হবে।
আকতারের ভাই ঢাকার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কর্মী মঞ্জুরুল ইসলাম বলেন, বোনের চিকিৎসায় চার থেকে পাঁচ লাখ টাকার প্রয়োজন। কিন্তু এত টাকা জোগাড় করা তাঁদের পক্ষে সম্ভব নয়। তাই সমাজের সহৃদয় ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মঞ্জুরুল ইসলাম, হিসাব নম্বর: ১১৭১ ২৬০০৬২৮০৩, ইস্টার্ন ব্যাংক, মগবাজার শাখা, ঢাকা অথবা ব্যক্তিগত বিকাশ নম্বর: ০১৯১৫৯৭৪৯৩৭।