সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. আকাশ
১১ বছরের শিশু মো. আকাশ লিভার সিরোসিসজনিত রোগে আক্রান্ত। বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পেডিয়াট্রিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, ছেলেটার লিভার প্রতিস্থাপন করতে হবে। এর জন্য তাকে দেশের বাইরের হাসপাতালে নেওয়া প্রয়োজন। এতে চিকিৎসার ব্যয় হবে অন্তত ৫০ লাখ টাকা। ছেলেটার বাবা নেই। তার মায়ের পক্ষে এই বিপুল পরিমাণ চিকিৎসার ব্যয় মেটানো সম্ভব নয়। এ অবস্থায় একমাত্র সন্তানকে বাঁচাতে সমাজের দানশীল ও সহৃদয় ব্যক্তিদের আর্থিক সহায়তার জন্য আকুল আবেদন জানিয়েছেন মোসাম্মৎ আসমা বেগম। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. সোহেল রানা, হিসাব নম্বর-১৭১.১০৫.৬৩৪৩, ডাচ্-বাংলা ব্যাংক। বিকাশ নম্বর-০১৯১৪-৫১৯২০১। বিজ্ঞপ্তি।