সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. জাহিদুল রশিদ
সপ্তম শ্রেণির ছাত্র মো. জাহিদুল রশিদ (১৪) হৃদ্যন্ত্র ও ফুসফুসের রোগে আক্রান্ত। অসুস্থ হওয়ায় ছেলেটির পড়াশোনা দুই বছর ধরে বন্ধ রয়েছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তার বাবা নারায়ণগঞ্জের দেওভোগ মাদ্রাসা পশ্চিম নগর গ্রামের একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। ছেলের চিকিৎসায় পেনশনের সব টাকা খরচ করে এখন রিক্ত-নিঃস্ব তিনি। পরামর্শ অনুযায়ী ছেলেকে বিদেশে চিকিৎসা করানোর জন্য প্রয়োজন প্রায় ছয়-সাত লাখ টাকা। কিন্তু সংসারই যেখানে পথে বসতে চলেছে, সেখানে অসহায় এই বাবার পক্ষে ছেলের এই চিকিৎসাব্যয় মেটানো অসম্ভব। এ অবস্থায় ছেলেকে বাঁচাতে সমাজের দানশীল ব্যক্তি ও দাতা সংগঠনগুলোকে এগিয়ে আসার আকুল আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. হারুন-অর-রশিদ, হিসাব নম্বর-১০০.১৯৩.৫২৭, রূপালী ব্যাংক, এস কে আর ডি শাখা, নারায়ণগঞ্জ। বিজ্ঞপ্তি।