সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাতেমা বেগম
গৃহবধূ ফাতেমা বেগম (২৭) প্রায় এক বছর ধরে দুরারোগ্য রেক্টম ক্যানসারে আক্রান্ত। চিকিৎসার জন্য বিচ্ছিন্নভাবে বিভিন্ন হাসপাতালের শরণাপন্ন হলেও অর্থাভাবে সুচিকিৎসা করাতে পারেননি তিনি। বর্তমানে তিনি রাজধানীর ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর কেমো ও রেডিওথেরাপি চলছে। চিকিৎসকেরা জানান, তাঁর চিকিৎসা শেষ করতে অন্তত ৮ লাখ টাকার প্রয়োজন। কিন্তু ফাতেমার পোশাক কারখানার কর্মী স্বামীর পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। এ অবস্থায় এই গৃহবধূকে বাঁচাতে সমাজের দানশীল ও সহৃদয় ব্যক্তিদের প্রতি সহায়তার আকুল আবেদন জানিয়েছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: আশুরা বেগম, চলতি হিসাব নম্বর ৩৪০.১১০.১৪৬.৭৪৯.৩০০১, ব্র্যাক ব্যাংক, লক্ষ্মীপুর শাখা, লক্ষ্মীপুর। বিজ্ঞপ্তি।