সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবিউল আলম
রবিউল আলম

রবিউল আলম
বিসিএসে উত্তীর্ণ হয়ে রাজশাহী সরকারি কলেজের ইতিহাস বিভাগে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রবিউল আলম। স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন নতুন এক জীবন। এ জীবনে আলো হয়ে আসে একটি শিশুকন্যাও (৬ মাস)। কিন্তু গত বছর মার্চ মাসে তাঁর এ স্বপ্নই ভেঙে চুরমার হয়ে গেছে। কোলন ক্যানসার ধরা পড়েছে তাঁর।
রাজশাহীতে কেমোথেরাপি নেওয়ার পর গত অক্টোবরে রবিউলের দেহে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরপর উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে ভারতে পাঠানো হয়েছে তাঁকে। নতুন করে তাঁকে কেমোথেরাপি নিতে বলেছেন সেখানকার চিকিৎসকেরা।
গত এক বছরে রবিউলের চিকিৎসায় ২৫-৩০ লাখ টাকা খরচ হয়ে গেছে। আর চিকিৎসাব্যয় মেটাতে না পারায় তাঁর চিকিৎসা এখন বন্ধ হওয়ার পথে। তাঁর মধ্যবিত্ত পরিবার এরই মধ্যে চিকিৎসাব্যয় মেটাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছে। তাই উপায়হীন হয়ে শিক্ষক রবিউলকে বাঁচাতে সমাজের দানশীল ব্যক্তি ও দাতা সংগঠনগুলোর প্রতি আকুল আবেদন জানিয়েছে অসহায় পরিবারটি।
সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব-৬০৮.০৩৬.৫১৭.৩০৩৫, আইএফআইসি ব্যাংক, রাজশাহী শাখা বা সঞ্চয়ী হিসাব-৩৪১.২৫৭.০১, সোনালী ব্যাংক, রাজশাহী করপোরেট শাখা। মুঠোফোন: ০১১৯৩-০৪৪৪৭৫, ০১৭৬৪-১৯৭৮৪৯। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।