সাহায্যের আবেদন
মো. মকবুল হোসেন

চাঁদপুরের মতলব উত্তর থানার ইসলামাবাদ এলাকার ভূমিহীন বাসিন্দা মো. মকবুল হোসেন হৃদ্রোগে আক্রান্ত। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। দুবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর স্মৃতিশক্তি লোপ পেলে চাকরি চলে যায়। চাকরিটাই ছিল তাঁর জীবিকা নির্বাহের একমাত্র পথ। তাঁর সহায়সম্পদ বলতে কিছু নেই। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজে গত বছর কিছু দিন চিকিৎসা নিয়েছেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর ওপেন হার্ট সার্জারি করতে হবে। এতে তিন-চার লাখ টাকার প্রয়োজন। কিন্তু চাকরি হারিয়ে অত্যন্ত অসহায় হয়ে পড়া মকবুল হোসেনের পক্ষে এই চিকিৎসা ব্যয় জোগাড় করা সম্ভব না। এ অবস্থায় সমাজের দানশীল ব্যক্তি ও দাতা সংগঠনগুলোর প্রতি আর্থিক সহায়তার আকুল আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. মকবুল হোসেন ভূঁইয়া, সঞ্চয়ী হিসাব-০৭৮৪৮৩, অগ্রণী ব্যাংক, তেজগাঁও শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।