সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকলিমা আক্তার

ঢাকার ডেমরার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সম্মান (ইংরেজি) প্রথম বর্ষের ছাত্রী মোসাম্মাৎ আকলিমা আক্তার আঁখির (১৭) হার্টের একটি ভাল্ভ নষ্ট হয়ে গেছে। অপরটিও অকেজো হওয়ার পথে। মা-বাবা দুজনকেই হারানো মেয়েটি তার খালার তত্ত্বাবধানে থাকে। জাতীয় হৃদ্রোগ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, তাকে সুস্থ করে তুলতে ওপেন হার্ট সার্জারি করতে হবে। এ জন্য প্রয়োজন প্রায় তিন লাখ টাকা। তৈরি পোশাক কারখানার সামান্য বেতনের কর্মী আঁখির খালু বহু কষ্টে ২৮ হাজার টাকা জোগাড় করে তার চিকিৎসায় ব্যয় করেছেন। অস্ত্রোপচারের বাকি টাকা তিনি আর জোগাড় করতে পারছেন না। এ অবস্থায় অসহায় মেয়েটিকে বাঁচাতে সমাজের দানশীল ব্যক্তি ও দাতা সংগঠনগুলোর প্রতি সহায়তার আকুল আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. ইসমাঈল হোসেন, মুদারাবা সঞ্চয়ী হিসাব ৫০০৫/৬ (অনলাইন), ইসলামী ব্যাংক, পল্টন শাখা। বিজ্ঞপ্তি।