সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিনূর আক্তার
গরম ডালের হাঁড়ি উল্টে পড়ে ঝলসে যায় নীলফামারীর ডোমার উপজেলার স্টেশনপাড়া গ্রামের শিশু মহিনূর আক্তার (৭)। মহিনূরের বাঁ হাতের চারটি আঙুল একসঙ্গে জোড়া লেগে যায়। অস্ত্রোপচার করে তাকে সুস্থ স্বাভাবিক করতে প্রয়োজন এক লাখের কিছু বেশি টাকা। কিন্তু মহিনূরের দরিদ্র বাবা এ টাকা জোগাড় করতে পারছেন না। তাই পরিবারের পক্ষ থেকে দানশীল ব্যক্তি ও দাতা সংগঠনগুলোর কাছে আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: ব্যাংক হিসাব নম্বর মিজানুর রহমান ২০৫০২০৯০২০২২৩২৩১১, ইসলামী ব্যাংক, শ্যামলী শাখা, ঢাকা। নীলফামারী প্রতিনিধি