সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোকেয়া আহমেদ
রোকেয়া আহমেদ (৫২) দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত। ২০১২ সালে বিপুল অর্থ ব্যয়ে একবার তাঁর অস্ত্রোপচার হয়। এতে পুরোপুরি সুস্থ না হলে চিকিৎসকেরা তাঁকে আবারও অস্ত্রোপচার করতে বলেছেন। বর্তমানে ঢাকার মিরপুর-১৪-এ মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতালে (কক্ষ-৩০৪) ভর্তি রয়েছেন তিনি। ইতিমধ্যে তাঁকে দেখতে আসার পথে তাঁর স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। রোকেয়ার দুই সন্তান। তারা দুজনেই পড়াশোনা করে। অভিভাবকহীন এই পরিবারটির পক্ষে রোকেয়ার দ্বিতীয়বার অস্ত্রোপচারসহ আনুষঙ্গিক চিকিৎসাব্যয় মেটানো সম্ভব হচ্ছে না। তাই সমাজের দানশীল ব্যক্তি ও দাতা সংগঠনগুলোর প্রতি তাঁর চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে অসহায় পরিবারটি। সাহায্য পাঠানোর ঠিকানা: মাহাদী মাশরুর আহমেদ, হিসাব নম্বর-১৭৪.০১৮১, অগ্রণী ব্যাংক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। বিজ্ঞপ্তি।