সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লামিয়া
দুই বছরের শিশু লামিয়া দীর্ঘদিন ধরে হৃদ্যন্ত্রের অসুস্থতায় আক্রান্ত। সে এখন ঠিকমতো শ্বাসপ্রশ্বাস নিতে পারছে না। অনেক কষ্টে ঢাকায় এনে সম্প্রতি জাতীয় হৃদ্রোগ হাসপাতালে পরীক্ষার পর তার হৃদ্যন্ত্রে ছিদ্র ধরা পড়েছে। চিকিৎসকেরা জানান, দ্রুত অস্ত্রোপচার না করলে মেয়েটা আরও বড় ধরনের সমস্যায় আক্রান্ত হতে পারে। অস্ত্রোপচার ও আনুষঙ্গিক চিকিৎসায় প্রয়োজন প্রায় দেড় লাখ টাকা। কিন্তু লামিয়ার দিনমজুর বাবার পক্ষে এই টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় মেয়েটার চিকিৎসায় এগিয়ে আসার জন্য সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন তার বাবা। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. বাবুল হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর ২০৫.০২৬.৩০২.০১৯.৬৫৯.১০, ইসলামী ব্যাংক, নড়াইল শাখা। বিজ্ঞপ্তি।