সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. সিয়াম
পাঁচ বছরের শিশু মো. সিয়াম ব্লাড ক্যানসারে আক্রান্ত। তার বাবা বরিশালের গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী গ্রামের বাসিন্দা দিনমজুর মো. ইমরান সরদার। শিশুটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে তার চিকিৎসায় প্রায় দুই লাখ টাকা খরচ হয়ে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির চিকিৎসা শেষ করতে আরও পাঁচ লাখ টাকার মতো প্রয়োজন। কিন্তু এই টাকা তার দিনমজুর বাবার পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় একমাত্র সন্তানটিকে বাঁচাতে সমাজের দানশীল ও সুহৃদ ব্যক্তিদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন তার বাবা। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. ইমরান সরদার, সঞ্চয়ী হিসাব নম্বর ১০০.১৬৮.৮০২, সোনালী ব্যাংক, গৌরনদী বন্দর শাখা, বরিশাল। বিজ্ঞপ্তি।