সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিমা

রিমা
রিমা

মাত্র চার মাসের শিশু রিমা হৃদ্রোগে আক্রান্ত। তার হৃদ্যন্ত্রে ছিদ্র। ঢাকা শিশু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করা প্রয়োজন। আনুষঙ্গিক চিকিৎসাসহ এতে খরচ হবে অন্তত চার লাখ টাকা। রিমার বাবা একটি পোশাক কারখানার সামান্য বেতনের কর্মী। তাঁর পক্ষে এই বিপুল পরিমাণ ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না। অর্থাভাবে রিমাকে হাসপাতালে ভর্তি করা যায়নি। বিনা চিকিৎসায় তার অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। এ অবস্থায় একমাত্র সন্তানটিকে বাঁচাতে সমাজের দানশীল ব্যক্তিদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন তার বাবা। সাহায্য পাঠানোর ঠিকানা: নুরজাহান বেগম, হিসাব নম্বর ডব্লিউ ১১২৩, জনতা ব্যাংক, কারওয়ান বাজার করপোরেট শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।