সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুস সামাদ মিঞা
বাগেরহাট সদর উপজেলার ভদ্রপাড়া গ্রামের অসচ্ছল মুক্তিযোদ্ধা আবদুস সামাদ মিঞা কয়েক বছর ধরে প্রোস্টেট ও কিডনির অসুস্থতায় আক্রান্ত। সর্বশেষ তিনি ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একটি ফটোকপি মেশিনের দোকান থেকে উপার্জিত টাকায় সংসার চলত তাঁর। এরই মধ্যে তাঁর চিকিৎসায় প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু অসুস্থতা বাড়ছেই। চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এর জন্য প্রয়োজনীয় খরচ মেটানোর সামর্থ্য তাঁর নেই। সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন স্তরে সহায়তার আবেদন করেও গত কয়েক বছরে কোনোই সাড়া পাননি তিনি। এখন বাধ্য হয়ে সমাজের দানশীল ব্যক্তিদের সহায়তার প্রত্যাশী হয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আবদুস সামাদ মিঞা, মুক্তিযোদ্ধা হিসাব নম্বর-৩৪০৬৭৩৩২, সোনালী ব্যাংক, বাগেরহাট শাখা।