সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সফিকুর রহমান
সফিকুর রহমান

সফিকুর রহমান
প্রথম শ্রেণির মেধাবী ছাত্র মো. সফিকুর রহমান সাকিব (৭) ব্লাড ক্যানসারে আক্রান্ত। শিশুটি গত বছর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, ছেলেটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। তবে আরও তিন থেকে চার বছর চিকিৎসা চালাতে হবে। এতে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে সে। এতে খরচ হবে ২৫ থেকে ৩০ লাখ টাকা। এদিকে শিশুটির বাবা ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির সামান্য বেতনভুক্ত একজন গাড়িচালক। ছেলের চিকিৎসায় এরই মধ্যে জমিজমা-সহায়সম্বল বিক্রি করে একরকম নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। তাঁর পক্ষে বাকি চিকিৎসাব্যয় জোগাড় করা আর সম্ভব হচ্ছে না। তাই একমাত্র সন্তানকে বাঁচাতে সমাজের হৃদয়বান ব্যক্তি ও দাতা প্রতিষ্ঠানগুলোর প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন অসহায় এই বাবা। সাহায্য পাঠানোর ঠিকানা: মমিনুর রহমান, সঞ্চয়ী হিসাব-০০২.০৫৯.২৭৭, জনতা ব্যাংক, আবদুল গনি রোড শাখা। বিজ্ঞপ্তি।