সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুবতাসিম শাহরিয়ার

মুবতাসিম শাহরিয়ার
মুবতাসিম শাহরিয়ার

মুবতাসিম শাহরিয়ার মুগ্ধ (৬) দীর্ঘ চার বছর ধরে দুরারোগ্য প্রাইমারি ইমিউনো–ডেফিসিয়েন্সিতে আক্রান্ত। এতে শিশুটির কান, হাত ও পায়ের সংযোগস্থলগুলো নষ্ট হয়ে জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। মুগ্ধর বাবা মো. শওকত আলী ঝিনাইদহ পিটিআইয়ের সহকারী লাইব্রেরিয়ান। মুগ্ধকে চার সপ্তাহে একটি আইভিআইজি ইনজেকশন দিতে হচ্ছে। এর মূল্য প্রায় ৩৬ হাজার টাকা। ভারতের একটি হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে পারলে সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করতে পারবে সে। ছেলেটির চিকিৎসায় এরই মধ্যে সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছে। ব্যয়বহুল এই চিকিৎসাব্যয় মেটানো তার বাবার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এ অবস্থায় ছেলের চিকিৎসার জন্য সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন তার বাবা। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. শওকত আলী, সঞ্চয়ী হিসাব-০০২.১৩৭.১৮১, সোনালী ব্যাংক, ঝিনাইদহ শাখা, ঝিনাইদহ। বিজ্ঞপ্তি।