সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. রুবেল খান
মো. রুবেল খানের দুটো কিডনিই অকেজো হয়ে গেছে। চিকিৎসকেরা জানিয়েছিলেন দ্রুত কিডনি প্রতিস্থাপনের। ছেলের জন্য কিডনি জোগাড় করতে না পেরে তাঁর মমতাময়ী মা তাঁকে নিজের একটি কিডনি দেন। পরে গত নভেম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অস্ত্রোপচার করে সেটি প্রতিস্থাপন করা হলেও গুরুতর অসুস্থ হয়ে পড়েন রুবেল। পরে আবার অস্ত্রোপচার করে বের করে ফেলা হয়েছে কিডনিটি। বর্তমানে রুবেলের ডায়ালাইসিস চলছে। শারীরিকভাবে সক্ষম হলে তাঁর নতুন করে কিডনি প্রতিস্থাপন করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। কিন্তু ডায়ালাইসিসের টাকা জোগাড় করতে পারছেন না তাঁর দরিদ্র শ্রমজীবী বাবা মো. আলাল খান। ইতিমধ্যে হাসপাতালে যাওয়ার পথে তিনিও সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন। এ অবস্থায় ছেলের চিকিৎসায় এগিয়ে আসতে সমাজের হৃদয়বান ব্যক্তি ও দাতা সংগঠনগুলোর প্রতি আকুল আহ্বান জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. রুবেল খান, সঞ্চয়ী হিসাব ০২০.০০০.৫২০.৯৮৬৪, অগ্রণী ব্যাংক, সস্তাপুর শাখা, নারায়ণগঞ্জ। বিজ্ঞপ্তি।