সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. আব্দুর রহমান

১২ বছরের শিশু মো. আব্দুর রহমান জন্মের পর থেকেই মলাশয়ের পক্ষাঘাতে (রেক্টাল প্যারালাইসিস) আক্রান্ত। ঢাকা শিশু হাসপাতালে তার ১২ দফা অস্ত্রোপচার করানো হয়েছে। ইতিমধ্যে তার কিডনিতে পাথর ধরা পড়লে সেগুলো তিন দফায় অপসারণ করা হয়। চিকিৎসকেরা ছেলেটিকে বিদেশে নিয়ে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। তার বাবা মো. ওমর ফারুক ঢাকার সাভার উপজেলার একটি মসজিদের মুয়াজ্জিন। তিনি ছেলের চিকিৎসার খরচ চালাতে না পেরে সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: রেহানা পারভীন, হিসাব নম্বর ০১৭৮-১২৪০-০০০০-০০৫৫, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সিটি ইউনিভার্সিটি শাখা, সাভার। বিজ্ঞপ্তি।