সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুদ পারভেজ

রাজধানীর মিরপুরের বাসিন্দা মাসুদ পারভেজের (২৫) দুটি কিডনিই নষ্ট হয়ে গেলে সম্প্রতি বোনের একটি কিডনি তাঁর দেহে প্রতিস্থাপন করা হয়। ভাই-বোনের অস্ত্রোপচার ও আনুষঙ্গিক চিকিৎসা চালাতে গিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছে তাঁদের পরিবার। চিকিৎসকেরা বলেছেন, দুজনেরই অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসা চালিয়ে যেতে হবে। কিন্তু মা, তিন বোন ও এক ভাইয়ের দরিদ্র পরিবারটি এ চিকিৎসাব্যয় জোগাড় করতে পারছে না। পরিবারটির অভিভাবক পারভেজের বাবাও বেঁচে নেই। তাই পারভেজ ও তাঁর অসুস্থ বোনটির চিকিৎসায় এগিয়ে আসতে সমাজের দাতা ব্যক্তি ও সংগঠনগুলোর প্রতি আকুল আবেদন জানিয়েছে অসহায় পরিবারটি। সাহায্য পাঠানোর ঠিকানা: তাসলিমা বেগম, হিসাব নম্বর-১১৫.১৫১.০০১.৩৪০৬, ডাচ্-বাংলা ব্যাংক, মিরপুর-১, ঢাকা। বিজ্ঞপ্তি।