সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিদা বেগম
দিনাজপুরের পার্বতীপুরের সাংবাদিক সোহেল সানীর মা রাশিদা বেগম (৫০) দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত। ইতিমধ্যে রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং দিনাজপুরের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে তাঁর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, রাশিদা বেগমের দ্রুত উন্নত চিকিৎসা দরকার। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক স্বপন কুমার রায়ের তত্ত্বাবধানে রয়েছেন। তাঁর চিকিৎসার জন্য কয়েক লাখ টাকার প্রয়োজন। কিন্তু রাশিদা বেগমের দরিদ্র পরিবারের পক্ষে এই অর্থ জোগাড় করা সম্ভব নয়। তাই তাঁর চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও দাতা সংগঠনগুলোর প্রতি আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: সোহেল সানী, সঞ্চয়ী হিসাব নম্বর ০০২.১৫০.২২৩, সোনালী ব্যাংক, পার্বতীপুর শাখা।