সাহায্যের আবেদন
মো. নাঈম

ঢাকার ডেমরার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মেধাবী ছাত্র মো. নাঈম মস্তিষ্কের গুরুতর ইনফেকশনে আক্রান্ত। এ বছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে দরিদ্র পরিবারের ছেলেটি। আকস্মিক অসুস্থতার কারণে গত ৯ মে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন সে। চিকিৎসকেরা বলেছেন, তার অবস্থা এখন উন্নতির দিকে। সুস্থ হতে হলে অন্তত আরও এক মাস আইসিইউতে রেখে তার চিকিৎসা চালাতে হবে। ওষুধ ও আনুষঙ্গিক চিকিৎসায় ছেলেটির পেছনে প্রতিদিন খরচ হচ্ছে ১৩ থেকে ১৫ হাজার টাকা। এরই মধ্যে তার চিকিৎসায় ১৭-১৮ লাখ টাকা খরচ হয়ে গেছে। তার গাড়িচালক বাবা মো. রুহুল আমিন এখন আর ছেলেন চিকিৎসা-ব্যয় বহন করতে পারছেন না। এ অবস্থায় মেধাবী ছেলেটির জীবন বাঁচাতে সমাজের দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি এগিয়ে আসার আকুল আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: এ/সি নম্বর-১০৫-১০১-৩২৩৫০২, ডাচ্-বাংলা ব্যাংক, মতিঝিল বৈদেশিক বাণিজ্য শাখা, ঢাকা-১০০০। বিজ্ঞপ্তি।