সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. সাইদুজ্জামান

মো. সাইদুজ্জামান
মো. সাইদুজ্জামান

জটিল রোগ মায়েস থিনিয়া গ্রাভিস ও থাইমোমায় আক্রান্ত জয়পুরহাট সরকারি কলেজের বাংলা বিভাগের মেধাবী ছাত্র মো. সাইদুজ্জামান। বর্তমানে তিনি ঢাকার মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, সাইদুজ্জামানের রক্তে ব্যয়বহুল প্লাজমাফ্রেসিস করা জরুরি। এ জন্য প্রতিদিন ৭০ হাজার করে পাঁচ দিনে মোট সাড়ে তিন লাখ টাকা লাগবে। পাশাপাশি তাঁর হৃৎপিণ্ডের পাশে হওয়া টিউমার অপসারণ করতে হবে। এ জন্য লাগবে আরও ১০ লাখ টাকা। সাইদুজ্জামানের চিকিৎসায় ইতিমধ্যে আড়াই লাখ টাকা খরচ করেছেন তাঁর মাদ্রাসাশিক্ষক বাবা মো. আমিনুল ইসলাম। এখন এত বড় অঙ্কের টাকা জোগাড় করা তাঁর জন্য অসম্ভব। তাই ছেলের চিকিৎসায় তিনি সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আমিনুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর ৪২৩৭৩, সোনালী ব্যাংক, ফুলবাড়ী, দিনাজপুর শাখা। বিজ্ঞপ্তি।